

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের খালপাড় দূর্গাপুর মিজি বাড়িতে যে আগুন দিয়ে ঘর পুড়িয়েছেন, সে আগুন দিয়েই মানসিক প্রতিবন্ধী মৃত্যুবরন করে।
এ ঘটনাটি ঘটেছে গত ১১ মার্চ মতলব উত্তর উপজেলার খাল পাড় দূ্র্গাপুর মিজি বাড়িতে।

সরজমিনে জানা যায়, ঐ গ্রামের জনৈক মোঃ সেরাজল মিজির পুত্র অবিবাহিত যুবক মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম (২৮), তার বাবা থেকে ও নাই, কোথায় আছে কেউ বলতে পারছে না। তার মা ফাতেমা বেগম ২ ছেলে, এক কন্যাকে নিয়ে ঢাকার সাভারে থাকতেন। তারা বাড়িতে কেউ থাকতো না।
বাড়িতে ছিল একটি দোচালা টিনের ঘর। বাড়ি টি ছিল পরিত্যক্ত। সাইফুল গত ৪/৫ দিন পূর্বে একাই বাড়িতে আসে। বাড়িতে এসে দিনে বিভিন্ন জায়গায় ঘুরাফেরা করে রাত হলে তাদের এই পরিত্যক্ত ঘরেই রাত্রি যাপন করতো।
তাদের পার্শ্ববর্তী বাড়ির এক গৃহিণী বকুলের কাছ থেকে জানতে পারা যায়, মানসিক প্রতিবন্ধী সাইফুল গত ১১মার্চ দুপুরে কি দিয়ে যেন আগুন লাগিয়ে ঘরের ভিতর ডিলা মারে, তখন গৃহীনী বকুল চিৎকার দিয়ে বলে ঐ সাইফুল তুই কি করলি বলে আগুন আগুন বলে গ্রামে ছুটাছুটি করতে থাকে আর মানুষ ঝড়ো হয়ে ঐ বাড়িতে গিয়ে সকলে আগুন নিভাতে শুরু করে এবং এ আগুনের কথা শুনে দুদিক থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যখন চারি দিকের বেড়া পুড়ে ছাই হয়ে মাটিতে পরতে থাকে তখন দেখা যায় ঘরের ভিতর একটি মানুষ আগুনে পুড়ে কয়লা হয়ে আছে। তিনিই হলেন মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলাম।
পরে জানতে পারা যায় যে সাইফুল ইসলাম ঘরে আগুন ধরিয়ে দিয়ে তিনি ঘরে ঢুকে দরজা বন্ধ করে রাখে আর আগুনের লেলিহান শিক্ষা দাউ দাউ করে জলতে থাকে।
পরে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক সহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেন। মানসিক প্রতিবন্ধী সাইফুল ইসলামের লাশ থানা পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। আসলে এটি একটি মর্মান্তিক ও বেদনা দায়ক ঘটনা। বিভিন্ন মহলের প্রশ্ন, আসলে এটির রহস্য কি?
প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











