

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে ঈদ কেনাকাটা জমতে শুর করেছে। শনিবার দুপুরে উপজেলা সদরের বাজার ঘুরে দেখাগেছে তালুকদার প্লাজা, ছায়েদআলী প্লাজা ,হল মার্কেট, সিটি মার্কেটসহ সবক‘টি মার্কেটেই ইভছে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।
দোকানী রফিক,মিজান ,রাকিব জানায়, এবার অন্যান্য বারের চেয়ে আগাম ঈদ কেনা কাটায় ঝুঁকে পড়েছে ক্রেতারা । তাই আমরা এরই মধ্যে অনেকটা ব্যস্ত সময় পার করছি। বেচা কেনাও মোটামুটি ভালোই চলছে।

একই ভাবে জুতার দোকান গুলোতেও উভচে পড়া ভীড় জমতে দেখা গেছে। চায়না জুতার প্রতি নারীদের চাহিদা বেশী। নতুন কালেকশানের চেয়ে মান সম্মত পণ্যের চাহিদায় ফিরতে শুরু করেছে এবার ফরিদগঞ্জের ক্রেতারা।
ক্রেতা সাধারণের মধ্যে সুমাইয়া, রাফি ও কাউছার জানায়, আমরা ঈদ মার্কেট সাধারণত চাঁদপুর /রায়পুর গিয়ে করে থাকি । এবার পছন্দের পণ্য ও সাশ্রয়ী মূল্যে কিনতে পেরে ফরিদগঞ্জে ঈদ মার্কেটিং করার আস্তা রাখতে পারছি। আমাদের বিশ^াস ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ীরা আগের চেয়ে কিছুটা ভালো ব্যবহার ও মান সম্মত পন্য রাখায় মনোযোগী হয়েছেন। তাই আমাদের খুবই লাগছে।
ঈদকে সামনে রেখে সার্বিক নিরাপত্তার বিষয়ে ওসি (তদন্ত) জানান, ঈদকে ঘিরে আমারা টহল পুলিশিং কার্যক্রম বৃদ্ধি ও জোরদার করেছি। তাছাড়া উপজেলার সার্বিক আইন শৃংখলা স্বাভাবিক রয়েছে। আশা করি সপিংমলগুলোতে নির্বিঘেœ কেনা-কাটা দিনে ও রাতে করতে পারবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, আইন শৃংখলা স্বাভাবিক রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহ রয়েছে। টহল পুলিশিং ব্যবস্থাকেও জোরদার করা হয়েছে।
প্রকাশ : শনিবার, ১৫ মার্চ ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন









