হাইমচর প্রেসক্লাবের কার্যকরী কমিটিতে কে পাচ্ছেন কোন পদ

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

হাইমচর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ঠিকানা হাইমচর প্রেসক্লাব। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয় অদ্যবধি পর্যন্ত এ প্রেসক্লাবে কার্যক্রম অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টায় প্রতিষ্ঠালগ্ন থেকে ১ বছর, ২ বছর ৩ বছর মেয়াদী কার্যকরী পরিষদ গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় ২০২৫ ইং সনের কার্যকরী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ ফারুকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হোসেন দিপু।

আগামীকাল ২৬ মার্চ ২০২৫ ইং রবিবার বাদ আছর হাইমচর প্রেসক্লাব ভবনে ইফতার মাহফিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। কমিটিতে কে কোন পদ পাচ্ছেন তা দেখার অপেক্ষায় হাইমচর প্রেসক্লাবের সম্মানিত সদস্যগণ এবং হাইমচর উপজেলাবাসী। পূর্ণাঙ্গ কমিটিতে যে সকল পদ রয়েছে সেগুলো হল- সভাপতি ১ জন, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ২ জন, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক ১ জন করে এবং নির্বাহী সদস্য ৩ জন। ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটির কে কোন পদ পাচ্ছেন, কারা থাকছেন এ কার্যকরী কমিটিতে তা এখন সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

হাইমচর প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু জানান, প্রেসক্লাবে ৫২ জন সম্মানিত সদস্য রয়েছেন। একই কমিটিতে সবাইকে পদ পদবি দেওয়া সম্ভব হচ্ছে না। তাই প্রতিষ্ঠাতা সদস্যগনের মতামত নিয়ে মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ ফারুকুল ইসলাম বলেন, প্রেসক্লাব হলো সাংবাদিকদের ঠিকানা। আর সাংবাদিক হলো সমাজের দর্পন বা আয়না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সার্বিক দিকনির্দেশনা ও পরিচালনার নিমিত্তে কার্যকরী কমিটি গঠন করা হয়। সক্রিয় সদস্য ও মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা চেষ্টায় আছি।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রতিষ্ঠাকালীন সভাপতি মাওলানা আলী আকবর বলেন- প্রেসক্লাবে সম্মানিত সদস্যগন প্রায় সবাই-ই কার্যকরী কমিটিতে পদ পাওয়ার যোগ্য। কার্যকরী পরিষদে এক কমিটিতে সবাইকে রাখা সম্ভব না। তবে এক বছর মেয়াদি এ কার্যকরী কমিটিতে পর্যায়ক্রমে সকল সম্মানিত সদস্য-ই পদ পদবিতে আসার সুযোগ পাবেন। একটি সক্রিয় ও যোগ্য কার্যকরী কমিটি ঘোষণা করার সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের প্রতিষ্ঠাতা সদস্যগন, সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে পরিশ্রমী, কর্মঠ ও মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে।

প্রকাশ : শনিবার, ১৫ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like