

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের টোল আদায় দিয়ে ইজারাদার ও ব্যবসায়ীদের মধ্যে বাকবিতন্ডা হয়ে বাজার বসা পন্ড হয়েছে।
সোমবার( ২৮ এপ্রিল) সকালে মাছের আড়ৎগুলো জমে উঠতে শুরু করলে ইজাড়াদারের ২৫/৩০ জনের একটি গ্রূপ কমিশন ভিক্তিক টোল তুলতে চাইলে মৎস্য আড়ৎদারদের বাধা- পাল্টা বাঁধা ও হট্টগোলের ফলে বাজার পন্ড হয়ে পড়ে।

ইজারাদার টোল আদায় করতে গেলে মাছের আড়ৎদারদের সাথে হট্টগোলের সৃষ্টি হয়। এব্যাপারে ভাটিয়ালপুর চৌরাস্তা মৎস্য মালিক সমিতির পক্ষে স্থায়ী মৎস্য আড়ত থেকে অবৈধ টাকা আদায় বন্ধের দাবিতে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর গণস্বাক্ষর যুক্ত লিখিত আবেদন করেছেন। অন্যদিকে পৌরসভা কর্তৃক অনুমতি প্রাপ্ত টোল আদায়কারি ইজারাদার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সঠিক ভাবে টোল আদায়ে সহযোগিতা চেয়েছেন।
জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিয়ালপুর বাজারের চলতি বাংলা ১৪৩২ সালের টোল আদায়ের জন্য গত ১৩ এপ্রিল ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ইজারাদার আব্দুল মতিনকে অনুমতিপত্র প্রদান করেন। এই প্রথমবারের মতো উক্ত বাজারটি ইজারার আওতায় আসে। ইজারাদার তাদের নিয়মানুযায়ী টোল আদায় করতে গেলে জটলা বাঁধে। ওই বাজারের মাছ ব্যবাসায়ী ও আড়ৎদারদের সাথে কয়েক দফা বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে ইজারাদার তার লোকজন নিয়ে টোল আদায় করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এক পর্যায়ে মাছ ক্রয়বিক্রয় বন্ধ হয়ে যায়।
সোমবার ভাটিয়ালপুর চৌরাস্তা মৎস্য আড়ত মালিক সমিতি চাঁদপুর জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অবৈধ টাকা উত্তোলণ বন্ধের দাবি করে লিখিত আবেদন করেন।
সমিতির সভাপতি ও সাবেক কাউন্সিলর আমিনুল হক (আমিন মিজি) জানান, ইজারাদার তাদের আড়তদারদের কাছ থেকে নিয়মানুযায়ী টোল আদায়ের পরবর্তে নিদিষ্ট হারে কমিশন দাবি করেছেন। সর্বশেষ সোমবার ইজারাদার তার লোকজন নিয়ে বাজারে উপস্থিত হয়ে কমিশন দাবি করে। এক পর্যায়ে ওইদিন তাদের মাছের ক্রয়বিক্রয় বন্ধ হয়ে যায়। ফলে তারা বাধ্য হয়ে জেলা প্রশাসকের শরনাপন্ন হয়েছেন।
অন্যদিকে ভাটিয়ালপুর বাজারের ইজারাদার আব্দুল মতিন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, পৌরসভার রাজস্ব আহরণ বন্ধ করতে একটি চক্র আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে। আমি ইজারাদার হিসেবে অনুমতি পাওয়ার পর দফায় দফায় তাদের সাথে বসেছি। টোল আদায়ের প্রকৃত হারের চেয়ে এক চর্তুথাংশ হারে টোল প্রদানের অনুরোধ করি। কিন্তু তারা কোন ভাবেই বৈধ টোল দিতে রাজি নন। ফলে তারা নতুন গল্প সাজিয়েছেন। অন্য বাজারগুলোতে যেভাবে টোল আদায় হয়, সেভাবে এখানেও হবে। ইতিমধ্যেই পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি নিজে উপস্থিত হয়ে পৌরসভার রাজস্ব আদায়ে সহযোগিতা করার অনুরোধ করেছি। তারাও আমাকে নিয়মানুযায়ী সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বিয়টি জরুরী ভিক্তিতে সমাধান না হলে সমূহ সংঘাতর আশংকা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
প্রকাশ : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন











