কুমিল্লায় হিন্দু নারীর নগ্ন ও অশ্লীল ভিডিও ভাইরাল, ৫ দিনেও ভিক্টিমের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি

ঘটনাস্থল পরিদর্শন করলেন বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী কায়কোবাদ

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা :

কুমিল্লার মুরাদনগরে হিন্দু নারীর নগ্ন ও অশ্লিল ভিডিও ভাইরালের ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও আজও ভিক্টিম নারীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। ফলে ধর্ষণ মামলায় ধর্ষণের আলামত পাওয়া না গেলে মামলাটির আইনী জটিলতায় পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এদিকে আজ দুপুরে ভিক্টিমের গ্রামের বাড়ী মুরাদনগরের পাঁচকিত্তা বাহারচরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও মুরাদনগরের সাবেক সংসদসদস্য ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জ্বল হোসাইন কায়কোবাদ।

তিনি ওই হিন্দু নারীর সাথে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় সমবেদনা প্রকাশ করেন। কায়কোবাদ ওই গ্রামে পৌঁছালে স্থানীয় হিন্দুরা ওলু ধ্বনি দিয়ে তাকে বরণ করেন। এসময় তিনি হিন্দু ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ালেন। ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের হীনমন্যতায় না ভোগার পরামর্শ দেন।

এসময় কায়কোবাদ বলেন- হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। তিনি বলেন, এই ঘটনায় বিএনপির কোন সংযোগ নাই। আওয়ামীলীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়ার পায়তারা করা হয়। ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই।

তিনি বলেন, নারীদের সম্মান করতে হবে। সকল অন্যায় অনাচার থেকে বেঁচে থাকবেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন করে একটি নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই।

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

You might like

About the Author: priyoshomoy