দিনাজপুরে গণঅধিকার পরিষদের মন্দির পরিদর্শন

মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাসপ্তমীর দিনে দিনাজপুর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে গণঅধিকার পরিষদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা ও পৌর কমিটির শীর্ষ নেতৃবৃন্দ শহরের রাজবাড়ী মন্দিরসহ একাধিক মন্দিরে গিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন।

মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম আজম, সদর উপজেলা সাধারণ সম্পাদক রায়হান হিপ্পু, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, পৌর আহ্বায়ক প্রান্তিক দত্ত দ্বীপসহ জেলা, উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, দিনাজপুরসহ সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আরও বলেন, দুর্গাপূজা কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসব মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।

জেলা সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, গণঅধিকার পরিষদ সবসময় মানুষের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে সোচ্চার। আমরা চাই প্রতিটি ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারেন। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

এছাড়া অন্যান্য নেতারা প্রশাসনের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক উল্লেখ করে পূজা উদযাপন পরিষদ, ভক্ত ও দর্শনার্থীদের সহযোগিতা করার আহ্বান জানান।

পরে তারা রাজবাড়ী মন্দির থেকে শুরু করে শহরের একাধিক মন্দির পরিদর্শন করেন এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সাহায্য করবে।

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy