চাঁদপুর শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টারের ইন্তেকাল

সজীব খান, চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও গ্রামের, চাঁদপুর গনি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি….রাজিউন।)

তিনি ওমরাহ সফরে মদীনা হয়ে মক্কায় এসে গত ২১শে অক্টোবর ওমরা পালন করেন। পুনরায় দ্বিতীয়বার ওমরা পালনের উদ্দেশ্যে এহরাম পরিধানরত অবস্থায় ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক কামাল মিজি।

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy