রাজশাহীতে বিডি জব এর চাকরি মেলা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর প্রাণ কেন্দ্র শাহ ডাইং কনভেনশন হল রুমে শেষ হলো চাকরি মেলা। ব্যপক উৎসাহ , উদ্দীপনা লক্ষ্য করা গেছে , এই চাকরির মেলায়। হাজার , হাজার ছাত্র , ছাত্রীদের ব্যপক উপস্থিত হতে দেখা যায় ।সকাল ১০ টা থেকেই শুরু হয় এই মেলা চলে বিকেল ৫ টা পর্যন্ত। ছাত্র, ছাত্রীদের রেজিষ্ট্রেশন করে, নির্ধারিত কোম্পানির আবেদন ফর্মের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

পরে আবেদন ফ্রম যাচাই, বাছাই করে প্রার্থীদের কোম্পানির অফিসে ঢেকে নেয়া হবে এবং চুড়ান্ত মনোনয়নপত্র দেয়া হবে। প্রায় ১০০ কাছাকাছি বিভিন্ন ধরনের কোম্পানির ছোট-বড় ষ্টল ছিল এই আয়োজনে।

একসাথে সকল কোম্পানির ষ্টল একই স্থানে পেয়ে চাকরি প্রার্থীদের ও অনেক সুবিধা হয়। তারা সহজেই বেছে নিতে পারছেন তাদের পছন্দের চাকরি। এ যেন এই মহা মিলন মেলায় পরিণত হয় পুরো মিলোনায়তন। এই সুযোগে যেন সকলের সাথে অনেক দিন পর একসাথে হতে পেরে একটু কুশল বিনিময় ও হলো ।

২৫ নভেম্বর ২০২৫ খ্রি.

You might like

About the Author: priyoshomoy