

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী শহরের চিড়িয়াখানার মোড়ে শুরু হয়েছে, সপ্তাহ ব্যপী প্রাণিসম্পদ মেলা । আজ ২৬/১১/২৫ ইং তারিখ সকাল ১০ টার সময় এই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ড. বজলুর রশীদ ( রাজশাহী বিভাগীয় কমিশনার)। ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্যে দিয়ে এই মেলার উদ্বোধন করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় জেলা প্রশাসক , আফিয়া ইসলাম। জনাব, আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, রাজশাহী । ফারজানা ইসলাম পুলিশ সুপার, রাজশাহী ।
প্রথমে কোরআন তেলোয়াত এর মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়। কয়েক জন উদ্যোক্তা শুভেচ্ছা ব্যক্তব্য দেন। তারপর বিশেষ অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। সব শেষে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদ ব্যক্তব্য দেন।
তিনি বলেন, আমিষ শক্তি, আমিষই বল। প্রাণিসম্পদ নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে । নতুন নতুন উদ্যোক্তাদের এই প্রাণিসম্পদ কে নিয়ে বানিজ্যিক ফার্ম করে দেশকে সমৃদ্ধ করতে হবে। অনুষ্ঠান শেষে পুরো মেলা ঘুরে দেখেন বিভাগীয় কমিশনার।
মেলায় অনেক ছোট ও বড় ষ্টল রয়েছে। সন্ধ্যার পর মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনেকেই উপস্থিত ছিলেন।
২৭নভেম্বর ২০২৫ খ্রি.















