

সজিব খান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হযেছে, শুক্রবার বাদ জুমা শাহতলী রেলগ্রেইট জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা দল চাঁদপুর জেলা শাখার উদ্যােগে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক কমান্ডার আবুল কালাম চিশতী, মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, জেলা বিএনপির সম্মানিত সদস্য খান মোঃ আব্দুস সাত্তারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লিগন উপস্থিত ছিলেন। অনু্ষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শাহতলী রেলগ্রেইট জামে মসজিদের ইমাম মাওলানা শামছুল আলম।

মিলাদ ও দোয়ানুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছিলেন শাহতলী রেলগ্রেইট জামে মসজিদ কমিটি।
২৯ নভেম্বর ২০২৫ খ্রি.















