১৪ নং ওয়ার্ড চাঁদপুর শহর জামায়াতের নির্বাচনী সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :
অদ্য ২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সভা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আলমগীর বন্দুকশী এবং পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ মাজেদ খান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মিজানুর রহমান খান।

বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এড. শাহজাহান মিয়াকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “আদর্শ রাষ্ট্র গঠনে দেশের মানুষ জামায়াতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সুযোগ দিতে চায়।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা হাসান মাল, হাফেজ মাওলানা ওস্তাদ শেখ ফরিদ, মাওলানা জাকির হোসেন, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক এস এম সুমন, শিক্ষানুরাগী আব্দুল আউয়াল মাস্টার, ব্যবসায়ী ফখরুল ইসলামসহ ১৪ নং ওয়ার্ডের আরও বহু নেতাকর্মী।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনী সভায় আগামী নির্বাচনে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

২৯ নভেম্বর ২০২৫ খ্রি.

You might like

About the Author: priyoshomoy