

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
বিএনপি’র চেয়ারপার্সন, তিনবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন। তাঁর রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে মসজিদ মাদ্রাসা সহ বিএনপি ও অঙ্গ সংগঠন বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে।

রোববার হোসেনপুর উপজেলা মূলধারার সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে, উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের উদ্যোগে আশুতিয়া বাজারে, হোসেনপুর পৌর বিএনপি’র সভাপতি একেএম শফিকুল হকের উদ্যোগে পৌর বিএনপি অফিসে, আড়াইবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক মহসিন সিরাজীর উদ্যোগে কাওনা বাজার অফিসে ও তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলামের উদ্যোগে শাহেদল সিদ্দিকিয়া ইসলামিয়া মাদ্রাসায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে মোনাজাতে অংশগ্রহণ করেন।
৩০ নভেম্বর ২০২৫ খ্রি.















