

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
পৌর বিএনপির মাছমহালস্থ কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হোসেনপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ্ব এ,কে,এম শফিকুল হক (শফিক)। তিনি বলেন, বিএনপির চেয়ারপার্সন, তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন গণতান্ত্রিক নেতৃত্বের প্রতিক।
তিনি অভিযোগ করে বলেন, ১৫ বছরের নানা হয়রানি, অন্যায় আটক ও পর্যাপ্ত চিকিৎসা থেকে বঞ্চনার কারনেই আজ বেগম খালেদা জিয়ার শারিরিক অবস্থা অবনতির দিকে গেছে। ঢাকা এভারকেয়ার হাসপাতালে গুরুতর অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় দেশী-বিদেশী ডাক্তারদের তত্বাবধানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করি। তিনি (বেগম খালেদা জিয়া) যেনো অচিরেই পরিপূর্ণ সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় নেতৃত্বদেন, সেই প্রত্যাশা করছি।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মুফতী নূরুল আমীন ও মুফতী ইকরামুল হক। এতে পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক এবং বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ীবৃন্দ, বিশিষ্ট নাগরিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে মোনাজাতে অংশগ্রহণ করেন।
০১ ডিসেম্বর ২০২৫
















