হোসেনপুর নকল বীজের দোকানে অভিযান: জরিমানা আদায় ও নকল বীজ ধ্বংস

রফিকুল ইসলাম, হোসেনপুর প্রতিনিধি  :

কিশোরগঞ্জের হোসেনপুরে নকল বীজ বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ এবং জেলা বীজ প্রত্যয়ন অফিসার নার্গিস আকতার।

সোমবার( ১ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর পৌর মার্কেটসহ পশ্চিম পট্টির সততা বীজ ভান্ডার এবং গোবিন্দপুর চৌরাস্তা বাজারের মেসার্স জহিরুল ইসলাম বাবুলের এ আউয়াল ট্রেডার্সে এ অভিযান চালানো হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বাবুল ট্রেডার্সের মালিক ও কর্মচারীরা দোকান রেখে পালিয়ে যান। পরে উদ্ধার করা নকল বীজ ধ্বংস করা হয় এবং সততা বীজ ভান্ডারকে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও কৃষকরা জানান, বাবুল অবৈধ সার ও নকল বীজ প্যাকেটজাত করে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল, ফলে কৃষকরা প্রতারণার শিকার হয়ে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে আসছে।

উপ-সহকারী কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান জানান কোনোভাবেই যাতে নকল বীজ বিক্রি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা ও নজরদারী করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার এ. কে.এম শাহজাহান কবির বলেন, “নকল বীজ অঙ্কোরুদগম না হওয়ায় কৃষক বড় ক্ষতির সম্মুখিন হচ্ছে। আমরা এসকল অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি। প্রশাসনের এই উদ্যোগ সময়োপযোগী এবং কৃষকের স্বার্থ রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসী মাসনাদ বলেন, “এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং ভবিষ্যতে কেহ যদি এহেন কর্মকাণ্ডে জড়িত হওয়ার প্রমাণ মিলে; তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

০২ ডিসেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy