আদর্শ বটতলায় সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৫

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি :

জামালপুর সদরে বাস চাপায় অটো রিক্সার এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন দুই শিশুসহ আরো পাঁচজন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আদর্শ বটতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহত জিম তিতপল্লা ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের লাভলু মিয়ার স্ত্রী।

আহতরা হলেন- ছাতিয়ানি গ্রামের চান মিয়া (৭২), তার স্ত্রী বানেছা (৭০), ইদ্রিস আলীর সন্তান ইভা (৫), রিমা (১৪) ও খুপিবাড়ী গ্রামের শাকিবের সন্তান ছোয়ামনি (৪)।

নিহত ও আহতরা স্বজন বলে জানা যায়।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান- রাতে এক আত্মীয়ের দাফন সম্পন্ন করে বাড়ি ফেরার পথে আদর্শ বটতলা এলাকায় ঢাকাগামী একটি বাস চাপা দেয় অটোরিক্সাকে। এতে ঘটনাস্থলেই নিহত হয় জিম। আহত হয় ইজিবাইক চালকসহ পাঁচজন।

ইয়াহিয়া আল মামুন আরো জানান-স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরন করে। এই দূর্ঘটনায় বাসটিকে শনাক্ত ও দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

০৭  ডিসেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy