হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্নীতির বিরুদ্ধে তারণ্যের ঐক্যতা, গড়বে আগামীর শুদ্ধতা স্লোগানকে প্রতিপাদ্য হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহসী মাসনাদ, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, হোসেনপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, লেখক ও কলামিস্ট এসএম মিজানুর রহমান মামুন, হোসেনপুর উপজেলা মূলধারা সাংবাদিক ঐক্য ফোরামের আহ্বায়ক ও দিনকাল প্রতিনিধি রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক একে এম মিজানুল হক, অধ্যাপক এবিএম চঞ্চল।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজ ও হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক সাংবাদিক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
বার্তা প্রেরক

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy