

মোঃশফিকুল ইসলাম তুহিন, বান্দরবান জেলা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল লামা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ১০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা উপজেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে কৃষক দলের প্রতিষ্টা বার্ষিকী ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিষ্ঠাতা বার্ষিকী ও দোয়ার মাহফিল সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষক দল লামা উপজেলা শাখার আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম, লামা পৌর কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিস, লামা উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ আমির হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ মজিবুল হক, মিলন, লামা উপজেলা ক ষক দল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জিয়াবুল, রূপসী পাড়া ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপ লামা উপজেলা ও পৌর শাখা অংগসংগঠের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা কর প্রতিষ্ঠা বার্ষিকী মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি মোহাম্মদ ইব্রাহিম।
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫















