ঐতিহ্যবাহী রূপসা আলীম মাদ্রাসার উদ্যোগে ৪র্থ তাফসীরুল কোরআন মাহফিল

মোঃ আনিছুর রহমান সুজনঃ চাঁদপুরের ফরিদগঞ্জের মেঘনার পূর্বপাড়ের ঐতিহ্যবাহী রূপসা জমিদার বাড়ির আহম্মদীয়া আলিম মাদ্রাসার উদ্যোগে শুক্রবার ১২ ডিসেম্বার বিকেলে থেকে শুরু হয়ে চতুর্থতম তাফসীরুল কোরআন মাহফিল রাতে সম্পন্ন হয়েছে। মাদ্রাসার সভাপতি মহিদুল রেজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য মাদ্রাসার দাতা সদস্য মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী,তিনি বলেন, কোরআনের আলোকে এদেশের সমাজ পরিচালিত হলে হিংসা বিদ্বেষ থাকে না। কোরআনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে।

প্রধান মুফাসির হিসেবে তাফসীর করেন টঙ্গী তালিমুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডা.মাও মোঃ হিফজুর রহমান বিশেষ অতিথি হিসেবে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, মোঃ ফারুক খান, মিজানুর রহমান স্বপন,মোহ গোলাম মোস্তফা টেলু।

বিশেষ মেহমান হিসেবে তাফসীর করেন, পশ্চিমে চাঁন্দ্রা কামিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাও মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ, রুপসা আহম্মাদীয়া আলিম মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাও মোহাম্মদ শরীফ হোসাইন,রুপসা জমিদার বাড়ি জামে মসজিদের খতিব মাও মোহাম্মদ আবদুর রহমান, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল পাটওয়ারী। মাহফিলের বিশেষ আকর্ষণ ছিলেন রংধনু শিল্প গোষ্ঠীর বিশেষ ইসলামী সংগীত পরিবেশন।

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy