খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় হাজীগঞ্জের সেন্দ্রা বাজারে গাজী শরীফের দোয়া ও মিলাদ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনা ও সুস্থতার জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সফল সভাপতি চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তীর গণমানুষের নেতা লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।

সাবেক ছাত্রনেতা প্রবাসী গাজী শরীফ আহমেদ এর নিজ উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সেন্দ্রা বাজারে অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল জব্বারের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইমান হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মোল্লা, সাধারণ সম্পাদক  ওমর ফারুক, ওয়ার্ড যুবদলের সভাপতি খোরশেদ আলম পিকে, সাধারণ সম্পাদক শামীম সর্দার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন দিনু, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন বেপারী, যুবদল নেতা আব্দুল গফুর, ওয়ার্ড সভাপতি  মাসুম সর্দার, সাধারণ সম্পাদক তোহা আহমেদ, কৃষক দলের সভাপতি আবুল বাশার, শ্রমীক দলের সভাপতি সোলাইমান, সাধারণ সম্পাদক শরীফ মিজি অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অনুষ্ঠানের আয়োজক সাবেক ছাত্রনেতা প্রবাসী গাজী শরীফ আহমেদ বিএনপি তথা বিভিন্ন সামাজিক সংগঠনে পৃষ্ঠপোষক হিসাবে এলাকায় বেশ পরিচিত। আগামি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দেশে থেকে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবেন।

৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সমর্থকবৃন্দ। বেগম জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত তাবারুক বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy