

মেহেরপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের দু’টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ ডিসেম্বর), বেলা ১২টার দিকে মেহেরপুর-১ আসনের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনের প্রার্থী নাজমুল হুদা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, পৌর আমীর সোহেল রানা ডলারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি-২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। মেহেরপুরের দু’টি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম শুরু করার অংশ হিসেবেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর-২০২৫। জামায়াত নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন যে, আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরিবেশে অনুষ্ঠিত হবে।
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫















