কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মাজার জিয়ারতের মাধ্যমে হাতী প্রতীকের নির্বাচনী প্রচারণা শুরু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে হাতী প্রতিকের প্রার্থী ও রিপাবলিকান পার্টির সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক মাজার জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু করেছেন। গতকাল সকালে খুরুইল-বুটিয়াকান্দি দরবার শরীফে বাপ-দাদার রওজা জিয়ারত করেন। পরে তিনি নির্বাচনী এলাকার সোনাকান্দা, পীরকাশীমপুর, পান্ডুঘর ও দৌলতপুর দরবার শরীফের রওজা জিয়ারত ও দোয়া মুনাজাতের মাধ্যমে হাতী প্রতীকের গণ-সংযোগ শুরু করেন।

গন-সংযোগকালে খুরুইল দরবারের পীরজাদা মাওলানা এমদাদুল হক বলেন, পারিবারিক ঐতিহ্যের কারণেই সকল দরবার শরীফের প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে এবং সেই আধ্যাত্মিক টানেই তিনি রওজা জিয়ারতের মাধ্যমে তার নির্বাচনী লড়াইয়ের সূচনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে প্রতিটি দরবার শরীফে বৈষম্য না রেখে সরকারি অর্থায়নে একটি করে দৃষ্টিনন্দন ও আধুনিক খানকা করে দেবেন।

প্রচারণাকালে উপস্থিত ছিলেন, পান্ডুঘর দরবারের পীরজাদা মাওলানা গোলাম জিলানী এবং দৌলতপুর দরবারের পীরজাদা শরিফ হাবিবুর রহমান যুক্তিবাদী। এছাড়াও রিপাবলিকান পার্টির প্রচার সম্পাদক মাওলানা শেখ মফিজুল ইসলাম, রিপাবলিকান নেতা ফারুক খান, হাফেজ ইমরান খান, সহিদুল ইসলাম ও রুবেল মিয়াসহ দরবার শরীফগুলোর খাদেমগণ এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী প্রার্থীর সাথে এই প্রচারণায় অংশগ্রহণ করেন।

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy