গাইবান্ধায় পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

এবি সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়িতে পুকুর থেকে আঃ সালাম (২৫) নামে এক যুবকের ভাসমান মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আঃ সালাম পলাশবাড়ি পৌরসভার উদায়সাগর গ্রামের মৃত আফছার আলীর ছেলে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পৌএলাকার উদায়সাগর গ্রামের বাড়ির পাশের একটি পুকুরে আঃ সালামের মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পারিবারিক সূত্রে জানা যায়, আঃ সালাম দীর্ঘদিন ধরে মানসিক ও মৃগী রোগে ভুগছিলেন। আড়াই বছর আগে তার বিয়ে হলেও আঃ সালাম অসুস্থতার কারণে সেই সংসার টেকেনি। মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ার আলম খান বলেন, আঃ সালাম নামে এব যুবকের পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগে আক্রান্ত হয়ে আঃ সালাম পুকুরের পানিতে পড়ে ডুবে মারা গেছেন। নিহতের স্বজনদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় নিহতের মামা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy