গাইবান্ধায় বাল্যবিয়ে প্রত্যাখ্যান: ৭ম শ্রেণির ছাত্রীর মায়ের ওপর নৃশংস হামলা

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তার মায়ের ওপর দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটে গত ১৯ ডিসেম্বর সন্ধ্যার পূর্বে পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামে। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বিপু মিয়ার ছেলে স্বাধীন (২৬) দীর্ঘদিন ধরে প্রতিবেশী বুলবুল মিয়ার সপ্তম শ্রেণিতে পড়ুয়া কন্যাকে উত্ত্যক্ত করে আসছিল এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। বিষয়টি মেয়ের পরিবার প্রত্যাখ্যান করলে এতে ক্ষুব্ধ হয়ে ওঠে স্বাধীন।

অভিযোগ রয়েছে, ঘটনার দিন স্বাধীন হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল নিয়ে মেয়েটির মা শাকিলা বেগম (৩৫)-এর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্বাধীন ঘটনার পর থেকে পলাতক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

You might like

About the Author: priyoshomoy