

বিশেষ প্রতিনিধি : চাঁদপুর শহরের ১৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবী সৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার ১৪ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি আলমগীর বন্দুকশী-এর সভাপতিত্বে এবং হাফেজ মাওলানা শেখ ফরিদ আহমেদ-এর পরিচালনায় এই দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক, খতীব, বাবুরহাট বড় মসজিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা আঃ মাজেদ, সম্ভাব্য কমিশনার পদপ্রার্থী মাওলানা হাসান মাল, আশিকাঠি ইউনিয়ন জামায়াতের সভাপতি নাসির উদ্দিন, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান উৎপল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, যুবনেতা মোঃ বকুল, হাবিবুর রহমান, আঃ মোতালেব, হাসন চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, তাঁর শাহাদাত অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামে অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে শহীদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫















