চাঁদপুর-১ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতির প্রার্থী নাছির উদ্দিনের মনোনয়ন দাখিল

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে (কচুয়া) বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। তাঁর নির্বাচনী প্রতীক মোমবাতি।

মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল হক মাস্টার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া উপজেলা সভাপতি মাওলানা মো. ইমাম হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল প্রধান ও সহ-সভাপতি মাওলানা মো. মাসুদ হোসাইন আল আবেদীসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন দাখিল শেষে প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, “আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার লক্ষ্য হচ্ছে কচুয়াকে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ হিসেবে গড়ে তোলা। ধর্ম, নৈতিকতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ফ্রন্ট সবসময় আপসহীন। ইনশাআল্লাহ জনগণ মোমবাতি প্রতীকে ভোট দিয়ে সত্য ও ন্যায়ের পক্ষে রায় দেবেন।”

এ সময় দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, কচুয়ার সাধারণ মানুষ ইসলামী ফ্রন্টের আদর্শ ও কর্মসূচির প্রতি আস্থা রাখবে এবং নির্বাচনে যোগ্য প্রার্থীকে বিজয়ী করবে।

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy