দোহারে মানবাধিকার বিষয়ক সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম :
পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির দোহার–নবাবগঞ্জ শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও নতুন বছরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দোহার প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল।

সভায় সিনিয়র সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান সুমন এবং সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত ছিলেন মিলন হোসাইন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সহ-সভাপতি মো. আলমগীর হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সভাপতি তারেক রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, অলি আহম্মেদ ও কাজী জুবায়ের আহমেদ। এছাড়াও সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও দোহার প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইব্রাহীম খলিল উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সুমন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রাজীব বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, অবৈধ বালু উত্তোলন, ইভ টিজিং ও জমি দখলদারদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

অনুষ্ঠানের মধ্যে ৩ বারের প্রধানমন্ত্রী ও জাতীয় নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy