বাবুরহাট রূপালী ব্যাংক শাখার উদ্যােগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

সজীব খান, চাঁদপুর :
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে রুপালী ব্যাংক বাবুরহাট শাখার উদ্যােগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পিবার ১জানুয়ারী তারা এ মিলাদ ও দোয়ার আয়োজন করেন।

রূপালী ব্যাংক বাবুরহাট শাখা ব্যবস্থাপক রুহুম আমিন বলেন, বাংলাদেশের এ মহীয়সী নারী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা রূপালী ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা,আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।

এ সময় বাবুরহাট রুপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক রুহুম আমিন, প্রিন্সিপাল অফিসার দ্বিতীয় কর্মকর্তা আমেনা আক্তার, অফিসার জুয়েল কুমার বিশ্বাস, শরীফ আহমেদসহ রুপালী ব্যাংকের গ্রহক ও শুভানুধ্যায়ী গণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy