

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা) : ঢাকা জেলার দোহার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত তিন চাকার মিশুক অটোরিকশাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রবিবার এক প্রেস রিলিজ এর মধ্যমে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান
গত শুক্রবার (৩ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে দোহার থানার চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ীর একটি টিম মাহমুদপুর ইউনিয়নের মৈনটঘাটের পশ্চিম পাশে সরকারি কাঁচা সড়কে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ জুবাইদুল হকসহ সংগীয় ফোর্স। গ্রেপ্তারকৃতরা হলেন, বাহ্রা চরকান্দি গ্রামের মৃত হানিফের ছেলে বেদে আকাশ (২৮)
ইমরান এর ছেলে মোঃ রুবেল (৩৪) নবাবগঞ্জের আগলা গ্রামের গোলাম কাদের ওরফে চাঁন মিয়ার ছেলে খোরশেদ আলম ওরফে রুবেল (৪৬)।
দোহার থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মিশুক অটোরিকশার মাধ্যমে মাদক পরিবহন ও ব্যবসার সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তারা বহন করছিল।
এ ঘটনায় দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রকাশিত/ সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬















