

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ১ আসনের ( হোসেনপুর কিশোরগঞ্জ) ধানের শিষের মনোনিত প্রার্থী মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান জিএস শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কায়সার, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এডভোকেট মনজুরুল হক জুয়েল, হাজী ফরিদ উদ্দিন, সেলিম মাহবুব সবুজ, এ আই খান শিবলু, সাইফুল ইসলাম, নুরুল আমিন পারভেজ, সাহেদল ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক বাক্কার, সিদলা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন বাহার, আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল সাধারণ সম্পাদক মহসিন সিরাজী, গোবিন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা শফিকুল ইসলাম হিমেল, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রবিউল আলম রবিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীবৃন্দ। স্মৃতিচারণ শেষে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশিত/ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬















