শাহরাস্তিতে ২০ পিচ ইয়াবাসহ যুবক গ্রেফতার

মোঃ কামরুজ্জামান সেন্টু :  চাঁদপুরের শাহরাস্তিতে ২০ পিচ ইয়াবাসহ জয়নাল আবেদীন সাগর (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজার এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এস আই) মিঠুন দাস সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুর বাজারস্থ মান্নান স-মিল এলাকায় অভিযান চালায়। ওই সময় জয়নাল আবেদীন সাগরকে তল্লাশিকালে ২০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। আসামিকে আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরো জানান, মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে।

জানা যায়, আটককৃত জয়নাল আবেদীন সাগর শাহরাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজমেহার মিজি বাড়ির মনছুর আলীর ছেলে।

প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy