

রফিকুল ইসলাম, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনসচেতনতা ও মতবিনিময়ের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হোসেনপুর থানা হল রোমে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার ১১ জানুয়ারি বিকেলে “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সহকারী পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় হোসেনপুর থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলামের সভাপতিত্বে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজি নাহিদ ইভা, সহকারী কমিশনার (ভূমি) মোহসি মাসনাদ, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম।
এছাড়াও বক্তব্য রাখেন বিআরডিপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসিম সবুজ, মোঃ মাহবুবুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি একেএম শফিকুল হক, শাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, জিনারী ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এবিএম চঞ্চল, উপজেলা জামাতে ইসলামের আমির আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম,ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি আবুল কালাম ফারুকী, হোসেনপুর উপজেলা মুলধারা সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক দৈনিক দিনকাল প্রতিনিধ রফিকুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মিজানুল হক। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
ওপেন হাউজ ডে-তে বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত মতামত প্রদান করেন। পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বরং বন্ধু। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া সহজ হয়। তিনি আরও বলেন, বিগত দিনে ডামি নির্বাচন ও দিনের ভোট রাতে হয়েছে, এমন নির্বাচন আমরা হতে দিবো না। পুলিশ প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে বলেন মাদক, অবৈধ অস্ত্র, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রকাশিত : রোববার, ১১ জানুয়ারি ২০২৬















