

একেএম গোলাম নবী খোকনঃ নারায়ণগঞ্জ মূলত পাট শিল্প, টেক্সটাইল, গার্মেন্টস, নৌ-বানিজ্য (বন্দর) লঞ্চ, ষ্টীমার এর জন্য বিখ্যাত। যাকে “প্রাচ্যের ডান্ডি ” Dunddyo of the East নামে পরিচিত করেছে। এছাড়াও একটি জামদানী শাড়ির কেন্দ্র এবং ঐতিহাসিক স্থান সোনারগাঁও পানাম নগরী ও জমিদার বাড়ি এবং প্রাকৃতিক সৌন্দর্যের ( যেমন জিন্দা পার্ক) এর জন্য বিখ্যাত।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নারায়ণগঞ্জ এক সময় পাটের রাজধানী হিসাবে পরিচিতি ছিল। যা এখনও বস্র শিল্পের কেন্দ্র বিন্দু। জামদানী শাড়ি ও হুশিয়ারির জন্য বিখ্যাত। অন্যান্যঃ জাহাজ নির্মান, ফার্নিচার, টেক্সটাইল, ডাইং , কেমিক্যাল শিল্পেও এর সুনাম রয়েছে।

নারায়ণগঞ্জ কেন প্রাচ্যের ড্যান্ডি বলা হয়? নারায়ণগঞ্জ বন্দর দেশের বৃহত্তম নদী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা বানিজ্য কেন্দ্র হিসাবে পরিচিত। এছাড়া ও একটি পাট বানিজ্য ও পক্রিয়া করন কারখানা এবং দেশের টেক্সটাইল সেক্টরের ব্যবসা ও শিল্পের একটি কেন্দ্র। অনেক পাটকলের উপস্থিতির কারণে এটিকে প্রাচ্যের ড্যান্ডি নামে ডাকা হয়। এ শহরে ড্যান্ডি বার্তা নামে একটি পত্রিকা সম্পাদনা করা হয়। নারায়নগঞ্জের ইতিহাস কি? ২৯২ বর্গমাইল এলাকা নিয়ে ১৯৮৪ সালের ১৫ ফ্রেরুয়ারী নারায়ণগঞ্জ জেলা হিসেবে ঘোষনা করেন। যা ৫ টি উপজেলা নিয়ে গঠিত।
১৮৮২ সালে নারায়নগঞ্জ মহকুমা ঘোষিত হয়, যা ১৯৮৪ সালে জেলায় উন্নতি হয়। ২০১১ সালের ৫ ই মে নারায়ণগঞ্জ সদর পৌরসভা, বন্দর থানার কদম রসুল ও সিদ্ধিরগঞ্জ পৌরসভা সমন্বয়ে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন করা হয়। নারায়ণগঞ্জ দেখার মত কি আছে? পানাম নগর জিন্দাপার্ক, সোনারগাঁও, লোকশিল্প, যাদুঘর, মুড়াপাড়া জমিদার বাড়ি, হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ, জলসিড়ি সেন্ট্রাল পার্ক, সাবদী ফুলের গ্রাম এবং সুন্দর জায়গা যা ইতিহাস ও ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিকতার মিশ্রন। দর্শনীয় স্থানঃ সোনা বাজু বেড়ীবাঁধ নবাবগঞ্জের পশ্চিমে,ঐতিহ্য বাহী জজ; নবাবগঞ্জের কলাকোপা নামক স্থানে কোকিল পেয়ারী জমিদার বাড়ি জজ বাড়ির পাশেই। বৌদ্ধ মন্দির : কোকিল প্যায়ারীর জমিদার বাড়ির ঠিক বাইরে।
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ খ্রি.















