চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও সাংবাদিক সমাবেশ অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) বিকেলে চাঁদপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি সোহেল রুশদী এবং সঞ্চালনায় ছিলেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক এম. এ. লতিফ।

জেলা প্রশাসকের বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার।

তিনি বলেন, চাঁদপুরের একক ও ঐক্যবদ্ধ প্রেস ক্লাব আমাকে মুগ্ধ করেছে। আপনাদের মধ্যে যে ঐক্য ও সংহতি রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি চাঁদপুরে ব্যতিক্রমধর্মী নির্বাচনী পরিবেশ লক্ষ্য করেছেন। এখানে কোনো পোস্টার, মিছিল কিংবা উচ্চস্বরে প্রচারণা নেই। শান্তিপূর্ণ পরিবেশেই গণভোট ও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসক আরও বলেন, প্রেস ক্লাবের জন্য একটি সুন্দর ভবন নির্মাণ করা হবে, যেখানে সাংবাদিকরা স্বস্তিতে কাজ করতে পারবেন। লেকপাড় উন্নয়ন ও একটি বড় জাদুঘর নির্মাণ আমার স্বপ্ন।

তিনি নবগঠিত কমিটির কাছে গণতান্ত্রিক মূল্যবোধ, বিশেষ করে রুপসা ইউনিয়নের নির্বাচনসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে দায়িত্বশীল প্রতিবেদন করার আহ্বান জানান। তিনি বলেন, গণভোট ও নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়—এটাই সকলের দায়িত্ব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান। তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান, সম্মানজনক ও চ্যালেঞ্জিং পেশা। সারা বিশ্বেই সাংবাদিকদের নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। তিনি চাঁদপুরে একটিমাত্র প্রেস ক্লাব থাকার বিষয়টিকে বিরল উদাহরণ উল্লেখ করে বলেন, সাংবাদিকদের এই ঐক্যের মাধ্যমে বড় ধরনের উন্নয়ন সম্ভব। গণভোট ও নির্বাচন সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি আশ্বাস দেন যে, পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করবে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সাংবাদিকদের পাশাপাশি বঞ্চিত শিশুদের নিয়েও গণমাধ্যমকে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, গণমাধ্যমে কোনো অনিয়ম প্রকাশিত হলে প্রশাসন বাধ্য হয় ব্যবস্থা নিতে।

চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, সাংবাদিকরা যেন কোনো ব্যক্তি বা দলের প্রতি আনুগত্য না দেখিয়ে দেশ ও জাতির পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন। তিনি আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী দেশের শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। সমাপনী বক্তব্যে তিনি বলেন, চাঁদপুর প্রেস ক্লাব একটি মডেল প্রেস ক্লাব। এখানে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করেন। সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত মান উন্নয়নে এই ক্লাব সবসময় কাজ করবে।

এদিকে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আহম্মদ উল্যাহ এবং গীতা পাঠ করেন লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দিয়ে অভিষিক্ত করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের হাত থেকে ক্রেস্ট ও ফুল গ্রহণের মাধ্যমে অভিষিক্ত হন চাঁদপুর প্রেসক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী, নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, বি এম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, সিনিয়র কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়া, মুনির চীেধুরী, সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, মির্জা জাকির, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, লক্ষন চন্দ্র সূত্রধর, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ, চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি শওকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, মোশারফ হোসেন লিটন, মোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকাশনা ও লাইব্রেরি সম্পাদক মুনাওয়ার কানন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম আর ইসলাম বাবু, সমাজকল্যাণ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক সেলিম রেজা, তথ্য প্রযুক্তি ও সেমিনার সম্পাদক সম্পাদক মো. জাকির হোসেন, নির্বাহী সদস্য রোকনুজ্জামান রোকন, ফারুক আহম্মদ, হাসান মাহমুদ, একে আজাদ, মো. নেয়ামত হোসেন, মুহাম্মদ ইলিয়াস পাটওয়ারী।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা পর্যায়ের প্রেস ক্লাব নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, শিক্ষক, আইনজীবী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

শরীফুল ইসলাম/প্রকাশিত : শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy