পঞ্চগড়ে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠিত

মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রবিবার কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনিছুর রহমান প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন। বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.এস. এম হারুন -অর-রশীদ, প্রতিষ্ঠার নমিনি মো. জসিয়ার রহমান প্রধান, বিদ্যোৎসাহী সদস্য মো. সেলিম উদ্দিন, আজীবন দাতা সদস্য পারভীন কবীর, শিক্ষকদের মধ্যে মিনারা সুলতানা, শাহাদাত হোসেন রাডার, নবীন শিক্ষার্থীদের মধ্যে বিপ্লব হোসেন, দ্বিতীয় বর্ষের সাজ্জাদ হোসেন, শারমিন আকতার বক্তব্য দেয়।

অনুষ্ঠানের শুরুতে গানে গানে ফুল ছিটিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ৩৫০ জন, স্নাতকের প্রথম বর্ষের ১৭০ জন শিক্ষার্থীকে বরণ করা হয়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সমাজকর্ম বিভাগের এবিএম লুৎফর খাবীর, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক সানজিদা খানমকে বিদায় সংবর্ধনা এবং নব যোগদানকৃত শরীর চর্চা শিক্ষক ফিরোজ মাহমুদকে বরণ করে নেয়া হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোমেনুর রহমান প্রধান।

প্রকাশিত : রোববার, ১৮ জানুয়ারি ২০২৬খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy