শ্যামনগরে ভূমি রক্ষায় সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুধবার (২১ জানুয়ারি) উপজেলা প্রেসক্লাবে আটুলিয়া মৌজার ২৪ একর ৬৬ শতক জমি নিজেদের দাবি করে জমির মালিকগন সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে আটুলিয়া চরের বিল গ্রামের রবিউল ইসলাম বলেন, গত ২০ জানুয়ারি(মঙ্গলবার) উপজেলা প্রেসক্লাবের সামনে জমি বিরোধে তাদের দাবি করে মানববন্ধনে মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণকারীরা বক্তব্য রাখেন। তিনি আরও বলেন বিবাদীগণ ২৪ একর ৬৬ শতক জমি দাবি করেন,যাহা সঠিক নয়।

বর্তমানে ২৪ একর ৬৬ শতক জমিতে রবিউলদের দীর্ঘদিনের বাড়ি, কবরস্থান, মসজিদ রয়েছে। সেখানে তারা শান্তিপূর্নভাবে ভোগদখল করে আসছেন। বতর্মানে সেখানে তাদের মৎস্য ঘেরও চলমান। এ অবস্থায় বিবাদীগণ জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করছেন। অবৈধভাবে জমি দখল করতে যাতে না পারে সে বিষয়ে প্রশাসনে হস্তক্ষেপ কামনা করেছেন।

প্রকাশিত : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy