জনগণের নিরাপত্তায় ধানের শীষের বিকল্প নেই — হাবিবুল ইসলাম

জি এম শরিফুল ইসলাম সানু, সাতক্ষীরা:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালায় ধানদিয়ায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২২ জানুয়ারি) বিকালে ধানদিয়ার ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে নির্বাচনী জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক দু,বারের এমপি ও বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

ধানদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সি.সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম,সাবেক ইউপি চেয়ারম্যান এস. এম লিয়াকত হোসেন, কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এম.এ রকিব।

বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের আহবায়ক মীর্জা আতিয়ার রহমান,সি.যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাইদ,সেচ্ছোসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস প্রমুখ।

এসময় প্রধান অতিথি বলেন,তালা-কলারোয়ার উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিতে এবং আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে হবে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা ও মানুষের অধিকার নিশ্চিত করতে বিএনপি চিরকাল বাংলাদেশের মানুষের বিশ্বস্ত রাজনৈতিক দল হিসাবে কাজ করে আসছে।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy