দোহারে অ্যাডভোকেট অন্তরা হুদার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

মাকসুমুল মুকিম, দোহার উপজেলা প্রতিনিধি

ঢাকার দোহারে ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট অন্তরা হুদার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

গত রোববার সকালে ঢাকার দোহার উপজেলার আউলিয়াবাদ এলাকায় বিএনপি নেতা ফারুক মোল্লা নামে এক ব্যক্তির বাড়িতে প্রার্থীর দেয়া শতাধিক কম্বলসহ আটক করেন এলাকাবাসী।

এদিকে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়বাসীন্দারা। এদিকে বিতরণের জন্য দেয়া কম্বল গ্রহণ করার কথা স্বীকার করে ক্ষমা চান স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফারুক মোল্লা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসফিক সিবগাত উল্লাহ। নির্বাচনের আচরণবিধি স্পষ্ট লঙ্ঘন করায় ফারুক মোল্লাকে ৫ হাজার টাকা আর্থদণ্ড করে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

এবিষয়ে অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট অন্তরা হুদার বক্তব্য জানতে তার মোবাইলে একাধিক ফোন দিলে তার মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

প্রকাশিত : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy