

রফিকুল ইসলাম :
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি কাজী নাহিদ ইভা।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিক গুরুত্ব আরোপ করা হয়। এ এছাড়াও মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, সামাজিক অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় হোসেনপুর উপজেলার সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবির আহমেদ জানান ৯০ জন সেনা সদস্য আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকবেন বলে জানান। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক, মোহসী মাসনাদ।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম।

উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকু। এ সময় উপস্থিত ছিলেন ডিজিএফআই কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের্ কর্মকর্তা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
উপজেলার ৫৯টি ভোটকেন্দ্রের আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনা সদস্য বিজিবি সদস্য পুলিশ আনসার নিয়োজিত থাকবেন।পাশাপাশি প্রশাসন ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়।
বার্তা প্রেরক
প্রকাশিত : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি.
















