চাঁদপুর মৈশাদীতে ধানের শীষের পথসভা

সজীব খান, চাঁদপুর

চাঁদপুর সদর উপজেলা মৈশাদী ইউনিয়ন বিএনপির উদ্যােগে চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে পথসভা করেছেন, বৃৃহস্পতিবার বিকাল ৩টায় মৈশাদী তালতলা বাজারের রেলস্টেশনে মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকদের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা বিএনপির সদস্য খান আব্দুস সাত্তার মাষ্টার।

মৈশাদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল বাশারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাড.জাকির হোসেন ফয়সাল, বাংলাদেশ জমিয়তে ওলামায়ে ইসলাম জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ প্রমুখ, এ সময়ে ইউনিয়ন বিএনপি, যু্বদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy