ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সর কেন্দ্রীয় নেতা এম শুভ পাঠান

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম.শুভ পাঠান।

শনিবার বিকালে শহরের লম্বাগাছ এলাকা থেকে গেটপাড় ও আশপাশের এলাকার সুশীল সমাজ, ব্যবসায়ী,সাধানর মানুষ ও সর্বস্তারের জনগনের কাছে জামালপুর সদর আসনের ধানের শীষের প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এর ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেছেন জেলা যুবদলের সাবেক সহ সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক যুবনেতা এম. শুভ পাঠান।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শহর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রানা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ জামালপুর জেলা শাখার এর সদস্য সচিব রিপন হোসেন হৃদয় সহ বিভিন্ন অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় আগামী ১২ ফেব্রয়ারী জাতাীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনে বিএনপি মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন এর ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকল শ্রেণী পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

প্রকাশিত : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy