রায়পুরে ১৫ দিন ধরে নিখোঁজ বাকপ্রতিবন্ধী, সন্ধান চায় পরিবার

হৃদয় হোসেন :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ০৭ নং বামনী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আব্দুর রশিদ ব্যাপারি বাড়ির (স্থানীয়ভাবে ‘কানা রইশা গো বাড়ি’ নামে পরিচিত) বাসিন্দা আলি আকবার ও ফাতেমা বেগম দম্পত্তির বাকপ্রতিবন্ধী সন্তান গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এতে পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ বাকপ্রতিবন্ধী সন্তানের কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবার—📞 যোগাযোগ: +880 1892783149, +880 1760334085

প্রকাশিত : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy