ফরিদপুর-৪ এ নির্বাচন কমিশনকে প্রতীকী দাফন

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে নির্বাচনী আচরণবিধি প্রকাশ্যে লঙ্ঘনের একাধিক অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল ।আজ ২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় চরভদ্রাসন উপজেলার গোপালপুর ঘাটে এক প্রতিবাদ সভার আয়োজন করেন।

রায়হান জামিল বলেন , একটি ইউনিয়নে একটি ব্যানার লাগানোর নিয়ম থাকলেও সেখানে অসংখ্য ব্যানার লাগানো হয়েছে। একইভাবে একটি ওয়ার্ডে একটি নির্বাচনী ক্যাম্প করার কথা থাকলেও একাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছে।এছাড়া প্রকাশ্যে ভোটারদের খিচুড়ি খাওয়ানো, চা দোকান ফ্রি করে দেওয়া, বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং নিয়ম ভঙ্গ করে গাড়ি শোডাউন দেওয়ার ঘটনাও ঘটছে, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয়।

এসব অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের প্রতিবাদে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকার অভাবের অভিযোগ তুলে প্রতীকীভাবে নির্বাচন কমিশনকে মৃত ঘোষণা করে কবর দেওয়া হয়।

এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ বক্তব্য প্রদান করেন।তারা অবিলম্বে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বন্ধ করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

প্রকাশিত : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like