চাঁদপুর বিষ্ণুপুর ওয়ার্ড বিএনপির উদ্যাগে ধানের শীষের মিছিল ও পথসভা

সজীব খান :

চাঁদপুর সদর উপজেলা ১নং বিষ্ণপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে চাঁদপুর হাইমচর -৩ নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা করেছেন, সোমবার বিকাল ৩টায় ইউনিনের গাবতলি থেকে মিঁছিল বের করে মতলব পেন্নাই সড়ক পদক্ষিন করে মুন্সিরহাট বাজারে গিয়ে পথ সভা করে শেষ করেন।

পথ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম মিয়াজী, সিনিয়র সহ সভাপতি আনিছুর রহমান পিটার, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ আখন্দ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কবির, সহ দপ্তর সম্পাদক মোঃ ফারুক গাজী, উপদেষ্টা মজিবুর রহমান হাজরা, বিএনপি নেতা আবু বকর গাজী, বিএনপি নেতা তমিজ হাওলাদার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন প্রধানীয়া, সাধারণ সম্পাদক আজাদ ভুুঁইয়া, , কৃষকদলের সভাপতি দিদারুল আলম প্রধানীয়া ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী মাল, ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক শরীফ প্রধানীয়া প্রমুখ। এ সসয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

প্রকাশিত : সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like