চাঁদপুরে ধানের শীষ প্রার্থীকে গণফোরামের সমর্থন

চাঁদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে পূর্ণ সমর্থন দিয়েছে গণফোরাম।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এই সমর্থনের ঘোষণা দেন গণফোরামের প্রার্থী অ্যাডভোকেট মো. সেলিম আকবর ও তার দলের নেতৃবৃন্দ।

এর আগে একই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাকির হোসেন এবং তার দলের নেতারাও ধানের শীষের প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেন।
সভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, “গণফোরাম ২০১৮ সাল থেকেই বিএনপির সঙ্গে রয়েছে। তারা আমাদের প্রতি যে আস্থা রেখেছে, সে জন্য আমি কৃতজ্ঞ। এই ঐক্য গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

গণফোরামের প্রার্থী অ্যাডভোকেট মো. সেলিম আকবর বলেন, “শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের প্রায় পাঁচ লাখ ভোটারের অভিভাবক হবেন। তিনি জনগণের কল্যাণে কাজ করবেন-এটাই আমাদের বিশ্বাস। আমরা তার বিজয়ে সর্বাত্মক সহযোগিতা করবো।”

সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম। এছাড়া জেলা গণফোরামের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী এবং গণফোরামের যুগ্ম সম্পাদক বাসুদেব মজুমদারও বক্তব্য রাখেন।

এ সময় চাঁদপুর জেলা বিএনপি ও জেলা গণফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা থেকে আসন্ন নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

প্রকাশিত : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy