

মাইনুল ইসলাম রাজু , আমতলী (বরগুনা) প্রতিনিধি:
পাঁচই আগস্টের গণঅভ্যুত্থানের পর একশ্রেণি স্টেশন দখল ও চাঁদাবাজির চেষ্টা চালায়। সে সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উপশনালয়সহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন স্থানীয়রা। শুক্রবার দুপুর সোয়া ১২টায় বরগুনার আমতলী পৌরসভা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম এ কথা উল্লেখ করেন।
তিনি বলেন, *“বরিশাল বিভাগের মধ্যে বরগুনা-১ আসনে আমরা নিশ্চিত বিজয় অর্জন করব ইনশাআল্লাহ। কেউ ভোট কাটতে আসলে তা প্রতিহত করা হবে।”*

চরমোনাই পীর আরও বলেন, কেন্দ্র ও স্থানীয় সাংবাদিক ও ভোটারদের কাছ থেকে পাওয়া বার্তায় স্পষ্ট—এই সাগরপাড় থেকেই ইসলামী পতাকার বিজয় শুরু হবে। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, *“অনেক দল সোনার বাংলা বা ডিজিটাল বাংলা গড়ার প্রতিশ্রুতি দেয়। আমরা সরকার গঠন করতে পারলে জনগণের মুখে হাসি ফুটাবো।”*
সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাব আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, সহ-প্রচার ও দাওয়া সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সভায় আনুষ্ঠানিকভাবে বরগুনা-১ ও বরগুনা-২ আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক হাতপাখা তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই।
প্রকাশিত : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















