চাঁদপুরে আলোচনার ঝড়: এক দেহে দুই মাথার নবজাতক

নিজস্ব প্রতিনিধি :

চাঁদপুরে বিরল এক ঘটনা ঘটেছে। দুই মাথাবিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে দিকে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালের ২০৭ নম্বর কেবিনে শিশুটির জন্ম হয়। নবজাতকের দেহ একটি হলেও তার দুটি মাথা রয়েছে, যা জন্মগত ত্রুটির কারণে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিশুটির মায়ের নাম সুমি আক্তার ও বাবার নাম মাসুদ গাজী। তারা ফরিদগঞ্জ গৌরসভার পূর্ব বড়ালি এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে সুমি আক্তারকে প্রথমে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর চিকিৎসকরা বিষয়টিকে জটিল ও ঝুঁকিপূর্ণ মনে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শিশু চিকিৎসক (সার্জন) ডা. মাহবুবুর রহমান জানান, এটি জোড়া শিশু। এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়। শিশু দুটির জীবন বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাদেরকে আলাদা করতে হবে। এই চিকিৎসায় খরচে হবে অনেক ব্যয়বহুল। বর্তমানে আমাদের প্রধান কাজ শিশুটির জীবন রক্ষা করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

বাবা দিনমজুর মাসুদ গাজী জানান, তার মেয়ের সুখ জীবনের জন্য দ্রুত চিকিৎসার প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে তার সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের জন্য তিনি সহযোগিতা কামনা করেন।

এদিকে, বিরল এই ঘটনাটি নিয়ে চাঁদপুরে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে।

প্রকাশিত : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy