চাঁদপুরে ড্যাবের নেতা ডা. সৈয়দ আহমেদ কাজলের বড় ভাই টিপুর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার :

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের সিনিয়র আবাসিক চিকিৎসক ও জেলা ড্যাবের নেতা ডা: সৈয়দ আহমেদ কাজলের বড় ভাই সরকার তৌইমুর আহমেদ টিপু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার ৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় শহরের দক্ষিন গুণরাজদী নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি হার্ট অ্যাটাক ও শ্বাসকষ্টে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম চার ভাই ও এক বোনের মধ্যে তিনি বড় । মরহুমের জানাজার নামাজ শুক্রবার বাদ মাগরিব গুনরাজদী বালুর মাঠে অনুষ্ঠিত হয়।

জানাজায় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। জানাজার নামাজ পূর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সিনিয়র আবাসিক চিকিৎসক ও ড্যাবের নেতা ডা: সৈয়দ আহমেদ কাজ , চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফিউস শাহাদাত ওয়াসিম পাটাওয়ারী, বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. লতিফ, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চঃ) শেখ মহিউদ্দিন রাসেল, এসএসসি ১৯৯১ ব্যাচের সহপাঠীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিরা। মরহুমের মৃত্যুতে এসএসসি ’৯১ ব্যাচের বন্ধু শেখ মহিউদ্দিন রাসেল, মিঠুন সহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

চাঁদপুর প্রেসক্লাবের শোক : চাঁদপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ আহমেদ কাজলের বড় ভাই সরকার তৌইমুর আহমেদ টিপুর ইন্তেকালে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

প্রকাশিত : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy