ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :
উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার হতে যৌথ বাহিনী বিশেষ অভিযান চালিয়ে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) রাত দেড়টার সময় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় ১৫টি অস্ত্র উদ্ধার করে। রূপসা বাজারের সিএনজি স্ট্যান্ডের পাশে অস্ত্রগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অস্ত্র উদ্ধারের সময় কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি বিধায় গ্রেফতার নেই। অস্ত্রের মধ্যে- চাইনিজ কুড়াল,বগি,দামা, চুরি।

সহ-কারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি জানতে পেরেছি।

অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করে।তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

প্রকাশিত : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy