

জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯টার দিকে নিমগাছি থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি অটো ভ্যানকে পিছন থেকে একটি ইটবাহী মিনি ট্রাক ধাক্কা দেয়।

দুর্ঘটনায় অটো ভ্যান যাত্রী মোঃ জালাল উদ্দিন ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জালাল উদ্দিনের বাড়ি তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমাললু গ্রামে।
ঘটনাটি খৈচালা নামক স্থানে ঘটে, যা মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, এসব মিনি ট্রাকের গতিবেগ অত্যন্ত বেশি থাকে এবং বেশিরভাগ চালকই অভিজ্ঞ নয়, বরং হেলপাররা গাড়ি চালায়। ফলে দুর্ঘটনার আশঙ্কা সবসময় থেকেই যায়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে এবং সড়ক নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছে।
প্রকাশিত : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















