দেশের মানুষকে বারবার ধর্ম ও শাসনের নামে প্রতারিত করা করেছে : অধ্যাপক আশরাফ আলী আকন 

মো: মহিউদ্দিন : ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: ইসলামের নাম ব্যবহার করে এবং যারা ইসলামী আইনে দেশ পরিচালনা করতে চায় না, তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, এ দেশের মানুষকে বারবার ধর্ম ও শাসনের নামে প্রতারিত করা হয়েছে, এবার সেই প্রতারণার রাজনীতির অবসান ঘটাতে হবে। ফরিদগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভায় একথা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আল্লামা মুকবুল হোসাইনের সমর্থনে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, গত ৫৪ বছরে অনুষ্ঠিত কোনো নির্বাচনেই জনগণের দেওয়া ভোটের প্রকৃত মূল্যায়ন হয়নি। নির্বাচনে বিজয়ী দল ও রাজনীতিবিদরা বারবার অনিয়ম, দুর্নীতি ও শোষণের রাজনীতিতে লিপ্ত থেকেছে। ফলে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা বারবার ভূলুণ্ঠিত হয়েছে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতি নয়, নীতির রাজনীতি করতে চায়। এদেশে পরিপূর্ণ ইসলামী শাসনব্যবস্থা কায়েমের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ মুসলমানসহ সব ধর্মের মানুষের জন্য একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গড়ে তোলাই ইসলামী আন্দোলনের লক্ষ্য। জনসভায় তিনি বলেন, যারা এতদিন শাসনের নামে ইসলামের সঙ্গে প্রতারণা করেছে, জনগণকে এবার তাদের রুখে দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে সেই বার্তা স্পষ্ট করতে হবে।

অধ্যাপক আশরাফ আলী আকন আরও বলেন, যে দেশে ৭০ হাজার মাদ্রাসা রয়েছে এবং প্রায় ২২ লাখ আলেম-ওলামা দ্বীনের খেদমতে নিয়োজিত, সে দেশে ইসলামী আইন ছাড়া অন্য কোনো শাসনব্যবস্থা টেকসই হতে পারে না। ইসলামী আইনই এ দেশের ভবিষ্যৎ, এর কোনো বিকল্প নেই। একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের স্বপ্নদ্রষ্টা হচ্ছেন পীর সাহেব চরমোনাই।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আল্লামা মুকবুল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান জাহিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা ও ফরিদগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ জনসভায় বক্তব্য রাখেন।

প্রকাশিত : রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy